করোনায় কিশোরের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কিশোর রয়েছে। যায় বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে। মৃত আরেকজনের বয়স ৬০ বছরের বেশি।
রোববার (৩ মে) দুপুরে করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় দুজন মৃত্যুবরণ করেছেন। তারা দু’জনই ঢাকার বাইরের। তাদের একজন রংপুরের এবং আরেকজন নারায়ণগঞ্জের। তাদের মধ্যে একজনের বয়স ১১ থেকে ২০ বছর এবং আরেকজনের ৬০ বছরের বেশি।’
বুলেটিনে গত ২৪ ঘণ্টার চিত্র তুলে ধরে ডা. নাসিমা সুলতানা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয়েছে পাঁচ হাজার ৩৬৮টি। সবমিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি। নতুন যাদের নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে আরও ৬৬৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা। ফলে মোট করোনায় আক্রান্ত হয়েছেন নয় হাজার ৪৫৫ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও দুজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৭ জনে।
করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে ঘরে থাকার এবং স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয় বুলেটিনে।
পিডি/এফআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ মুক্তিযুদ্ধ মন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল
- ২ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান হবে: রাষ্ট্রপতি
- ৩ চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, মাদক উদ্ধার
- ৪ সেনাবাহিনী সব সময় মুক্তিযোদ্ধাদের পাশে থাকবে: সেনাপ্রধান
- ৫ জুলাই-আগস্টের পর আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেনাবাহিনী