মেডিকেলের প্রশ্ন ফাঁস : তদন্ত কমিটি গঠন করবে বিএমএ
মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। বিএমএর উদ্যোগে নাগরিক সমাজ ও স্টুডেন্ট প্রতিনিধিদের সাত সদস্যের একটি দল সোমবার রাত ৮টায় বৈঠকে বসে। বৈঠকে এ বিষয়ে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে লেখক, সাংবাদিক ও প্রবন্ধকার সৈয়দ আবুল মাকসুদ ও সাংবাদিক আবু সাইদ খান ও আন্দোলনরতদের পক্ষে পাঁচ শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসানসহ বিএমএর বেশ কয়েকজন কর্মকর্তা বৈঠকে অংশ নেন।
এমইউ/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই
- ২ ২৫ মার্চ: বিদেশি সংবাদমাধ্যমের দৃষ্টিতে ‘নরকের দরজা উন্মোচন’
- ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা
- ৪ চট্টগ্রামে তেলের সংকট নেই, তবুও পাম্পে দীর্ঘ লাইন
- ৫ স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর