দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছেন ইলিয়াছ আলী (৭০) নামে এক ব্যক্তি।
উপজেলার খোড়াগাছ ইউনিয়নের রূপসী গাছুয়াটারী গ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ইলিয়াছ আলীকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত আফতাব হোসেনের ছেলে ইলিয়াছ আলী (৭০) পারিবারিক কলহে বৃহস্পতিবার রাতে হঠাৎ ঘরে ঢুকে ছোট স্ত্রী মকছুদা বেগমের (৩৫) মাথায় কুড়াল দিয়ে কোপ দেন। তার চিৎকারে বড় স্ত্রী মোমেনা বেগম (৬০) এগিয়ে এলে তার মাথায়ও কোপ দেন। এতে ঘটনাস্থলেই দুই স্ত্রীর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, বড় স্ত্রী মোমেনা বেগম একই উপজেলার খোড়াগাছ মাছুয়াটারী এলাকার মৃত ফজল দোকানির মেয়ে। তার ১ ছেলে ও ২ মেয়ে। ছোট স্ত্রী মকছুদা বেগম বদলীপুকুর লতিবপুরের নওশাদ মিয়ার মেয়ে। তার ১ ছেলে ১ মেয়ে রয়েছে।
সর্বশেষ - জাতীয়
- ১ এশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী
- ২ বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- ৩ লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ
- ৪ নারী সেজে ফাঁদ-ব্ল্যাকমেইল-ধর্ষণ: জিডির সূত্রে গ্রেফতার রাব্বি
- ৫ সরকারি চাকরিতে শূন্য পদ পূরণে তথ্য চাইলো জনপ্রশাসন মন্ত্রণালয়