সস্ত্রীক সিএমএইচে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নেওয়ার পর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুসহ সিএমএইচে ভর্তি হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার রাতে তারা রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি হন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন মন্ত্রী ও তার স্ত্রী। শনিবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন তারা দুজনেই।
গত শুক্রবার (১২ জুন) তাদের দেহে কোভিড-১৯ পজিটিভ ফলাফল পাওয়া যায়। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব (পিএস) হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হন। তিনিও বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
এইউএ/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ