অস্থিতিশীলতা সৃষ্টিকারীরাই তাজিয়া মিছিলে হামলা করেছে
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেছেন, দেশকে অস্থিতিশীল করতেই এ হামলা চালানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বোমা বিস্ফোরণস্থল পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি।
এর আগে রাজধানীর পুরান ঢাকায় মহররম উপলক্ষে তাজিয়া মিছিল বের হওয়ার সময় ৩টি শক্তিশালী বোমা বিস্ফোরণে কমপক্ষে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। রাত আড়াইটার দিকে হোসনি দালানের মূল ফটকের ভেতর থেকে মিছিল বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ৬০ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় ৫৭ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যার মধ্যে সানজুম নামে একজন মারা গেছেন বলে জানিয়েছে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর অতিরিক্ত মহা পরিচালক কর্নেল জিয়াউল আহসান বলেন, সাম্প্রতি কালে দেশকে অস্থিতিশীল করতে বেশ কয়েকটি ঘটনা ঘটে। দেশের ভাবমূর্তি নষ্ট করার অংশ হিসেবে এই হামলা।
জঙ্গিবাদী হামলা কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ২টি অবিস্ফোরিত লোকাল বোমা উদ্ধার করা হয়েছে।
এর আগে স্থানীয় সংসদ সদস্য হাজি সেলিম বলেছেন, দেশের স্বাধীনতা যারা চান না, যারা দেশকে অস্থিতিশীল করতে চান তারাই শোকের মাস এই মহররমের তাজিয়া মিছিলে বোমা হামলা চালিয়েছে।
জেইউ/এসএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ ‘সুখবর আছে’ বলে লন্ডনের হাইকমিশনার আবিদাকে সরানোর কথা জানালেন উপদেষ্টা
- ২ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ৩ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৪ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৫ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব