যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে আছেন। তার রোগমুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
নুরুল ইসলাম বাবুলের পরিবারের একজন সদস্য জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৪ জুন তার করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। পরদিন তিনি হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। পরিবারের পক্ষ থেকে আমরা সবার কাছে তার জন্য দোয়া চাই।
নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সংসদ সদস্য সালমা ইসলামসহ পরিবারের অন্য কেউ করোনায় আক্রান্ত হননি বলে জানা গেছে।
জাতীয় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের মালিকানাসহ বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ, টয়লেট্রিজের ব্যবসা রয়েছে যমুনা গ্রুপের।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ তারাবির নামাজে স্বামী, বাড়িতে ডাকাতের হানায় প্রাণ গেলো স্ত্রীর
- ২ অসহযোগ আন্দোলনের ডাক, স্পষ্ট হয় স্বাধীনতার পথরেখা
- ৩ বাংলাদেশি নিহতের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রীকে ফের ফোন বাহরাইনের মন্ত্রীর
- ৪ ক্ষেপণাস্ত্রের ভিডিও না করতে কুয়েত প্রবাসীদের অনুরোধ দূতাবাসের
- ৫ বিশ্বমানের ক্রীড়াবিদ তৈরিতে ত্রিশালে ক্রীড়া কমপ্লেক্স গড়ছে বিওএ