আ.লীগের উপ-প্রচার সম্পাদক আমিনের করোনা পজিটিভ
আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২২ জুন) তার করোনা পজেটিভের তথ্য জানা যায়।
আমিনুল ইসলাম বলেন, ‘আমি করোনার নমুনা দিয়েছিলাম, আজ (সোমবার) দুপুরে জানানো হয়েছে আমার পজেটিভ। আমি সুস্থ আছি, ভালো আছি। আমার তেমন কোনো উপসর্গ নেই।’
তিনি জানান, স্ত্রী ও দুই সন্তানের নমুনা আজকে সংগ্রহ করা হয়েছে। আগামী দুদিন পরে রেজাল্ট দেয়া হবে। আমিনুল ইসলাম সবার কাছে দোয়া চেয়েছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপদেষ্টা পরিষদের সদস্য হাজি মকবুল হোসেন ও কার্যনির্বাহী সদস্য বদরউদ্দিন আহমদ কামরান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের প্রথমে করোনা শনাক্ত হলেও পরে নেগেটিভ রিপোর্ট আসে। উপদেষ্টা পরিষদের আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন সুস্থ।
এইউএ/আবু আজাদ/এমএফ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ৫ বছরে ইউরোপে ১০ লাখ দক্ষ জনশক্তি রপ্তানির মাস্টারপ্ল্যান
- ২ সাত ঘণ্টা অফিস করে সচিবালয় ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৩ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো অবৈধ তদবির চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি
- ৫ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাত পৌনে ১০টায়