হোসনি দালানে বোমা হামলা: আইএসের দায় স্বীকার
পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর পুরান ঢাকার হোসনি দালানে বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। শনিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক চরমপন্থী পর্যবেক্ষণ সংস্থা সাইট ইনটেলিজেন্স গ্রুপ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে হোসনি দালানের মূল ফটকের ভেতর থেকে মিছিল বের হওয়ার সময় এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে সানজুম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৬০ থেকে ৭০ জন আহত হয়েছেন।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বাংলাদেশে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পরে আইএস ‘দায় স্বীকার’ করে বার্তা দেয় বলে জানিয়েছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।
এআর/এসআইএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪