সৌদি থেকে ফিরলেন লকডাউনে আটকে পড়া ৪১৬ বাংলাদেশি
করোনাভাইরাসে কারফিউ ও লকডাউনের কারণে সৌদি আরবের জেদ্দায় আটকে পড়া ৪১৬ বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার (১ জুলাই) রাত ১০টা ১৫ মিনিটে জেদ্দা থেকে ৪১৬ যাত্রী নিয়ে বিমানের বিশেষ (চার্টার) ফ্লাইট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দর সূত্র জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, জেদ্দাফেরত সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
এছাড়া করোনার কারণে দেশে আটকে পড়া প্রবাসীদেরও কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ১৮ মার্চ পর্যন্ত দেশজুড়ে বজ্র ও শিলাবৃষ্টির আভাস
- ২ শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে সোনা নিয়ে আসতেন রাসেল, বিমানবন্দরে আটক
- ৩ জ্বালানি সংকট নিরসনে দ্রুত ব্যবসায়ীদের আমদানির অনুমতি দেওয়ার আহ্বান
- ৪ ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে বিমানবাহিনীর সচেতনতামূলক কর্মসূচি
- ৫ সংসদ রাজনৈতিক দলগুলোর কেন্দ্রবিন্দু হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে