মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত
ধীরে ধীরে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনার বিস্তৃতি ঘটছে। একের পর এক করোনায় আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ থেকে সরকারি চাকরিজীবী। করোনার থাবা থেকে বাদ পড়ছে না চার বছরের শিশুও। এবার ভাইরাসে আক্রান্ত হলেন মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম।
শুক্রবার (১০ জুলাই) রাতে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবাব (১০ জুলাই) রাতে আসা রিপোর্টে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের করোনা পজিটিভ এসেছে। এর আগে তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নমুমা সংগ্রহ করা হয়।
করোনায় আক্রান্ত মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলম নিজের বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে সকলের দোয়া চেয়েছেন।
মুজিবুর রহমান ভূঁইয়া/জেডএ
সর্বশেষ - জাতীয়
- ১ জালিয়াতি করে বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার
- ২ হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন
- ৩ গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে বিএনপি
- ৪ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ৫ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব