আগস্ট থেকে কুয়েত যাবে বিমান
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ফ্লাইট চলাচল বন্ধ থাকার পর আগস্ট মাসে প্রথমবারের মতো কুয়েত যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট। আগস্টে ঢাকা-কুয়েত-ঢাকা রুটে প্রতি মঙ্গলবার সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।
রোববার (২৬ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
আগস্টের ৪ তারিখ মঙ্গলবার হলেও সেদিন ফ্লাইট পরিচালনা করা হবে কি না- সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি বিমান।
একই বিজ্ঞপ্তিতে বিমান আরও জানায়, এখন থেকে ঢাকা-দুবাই-ঢাকা রুটে প্রতি সপ্তাহে ৩টির পরিবর্তে ৫টি শিডিউল ফ্লাইট পরিচালনা করা হবে। যাত্রীদের বিমানের টিকিট বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকেট ক্রয় করতে বলেছে বিমান।
এআর/এফআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ২ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৩ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৪ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৫ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী