সৌদিতে আটকেপড়াদের ফেরাতে বিশেষ ফ্লাইট
করোনাভাইরাসের কারণে সৌদি আরবে আটকেপড়া বাংলাদেশিদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৯ ও ১৫ আগস্ট ফ্লাইট দুটি রিয়াদ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
তারা জানিয়েছে, প্রবাসীদের ফিরিয়ে আনতে ঢাকা বিশেষ ফ্লাইট (বিজি-৪১৪০) পরিচালনা করবে বিমান। বিমান রিয়াদ অফিস থেকে রেজিস্ট্রারকৃত যাত্রীরা অরজিনাল পাসপোর্ট, ভিসা-ইকামা দেখিয়ে ফ্লাইটের টিকিট ক্রয় করতে পারবেন।
বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ রিয়াদ-ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করেছে ইকোনমি ক্লাস ২০৫০ সৌদি রিয়াল ও বিজনেস ক্লাস ২৯৫০ সৌদি রিয়াল। পাশাপাশি বিজনেস ক্লাসের যাত্রীরা ৫৫ কেজি ও ইকোনমি ক্লাসের যাত্রীরা ৪৫ কেজি চেক-ইন ব্যাগেজ নিতে পারবেন। উভয় ক্লাসের যাত্রীরা ৭ কেজি হ্যান্ড লাগেজ আনার সুবিধা পাবেন।
৯ আগস্টের ফ্লাইটের টিকিটের জন্য রেজিস্ট্রেশন করতে।
এআর/এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ বিজিবিতে আজান ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
- ২ মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে
- ৩ ঈদের কেনাকাটা: সাধ্যের মধ্যে সবই মেলে মোহাম্মদপুরের যে মার্কেটে
- ৪ চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৪৩, জব্দ পৌনে ২ লাখ ইয়াবা
- ৫ শাহজালালের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে বাংলাদেশ-জাপান বৈঠক