করোনায় আরেক চিকিৎসকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) আজীবন সদস্য, রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক ডা. মো. মোস্তাক হোসেন আনসারী।
সোমবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। স্ত্রী, সন্তান, ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
তার মৃত্যুতে বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেন।
বিএমএ নেতারা মোস্তাক হোসেন আনসারীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এমইউ/এফআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চুয়াডাঙ্গা ও হবিগঞ্জের পুলিশ সুপারকে বদলি
- ২ নারীর সম্পত্তির পূর্ণ অংশ নিশ্চিতে বিকল্প আইনি পথ খোঁজার আহ্বান
- ৩ অর্থনৈতিক স্থিতিশীলতায় পরিকল্পনা প্রণয়নে ৭ মন্ত্রীকে নিয়ে কমিটি
- ৪ অনলাইনে মানুষের কঙ্কাল বিক্রি, জড়িত ডেন্টালের দুই ছাত্র: ডিএমপি
- ৫ জ্বালানি তেল নিয়ে উদ্বেগ সময়ের সঙ্গে সঙ্গে কমে যাবে: প্রতিমন্ত্রী