বাড্ডায় বাস থেকে পড়ে যাত্রীর মৃত্যু
রাজধানীর মধ্যবাড্ডা লিংক রোডে বাসে ওঠার সময় পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে হরিনাথ দাস (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হরিনাথ উত্তর বাড্ডা বড় বেরাইদ ভুঁইয়াপাড়া এলাকায় থাকতেন এবং গুলশানে মুচির কাজ করতেন।
নিহতের ভাতিজা সঞ্জয় দাস ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে মধ্যবাড্ডা লিংক রোডে ধীরে চলতে থাকা একটি বাসে উঠতে গিয়ে পড়ে যান হরিনাথ। এ সময় তার শরীরের একাংশ বাসের চাকায় পিষ্ট হয়।
দ্রুত তাকে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটিকে আটক করা হয়েছে।
বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘হঠাৎ খেয়াল করলাম প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে নাটকটি উপভোগ করছেন’
- ২ কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ
- ৩ বর্জ্য থেকে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: চসিক মেয়র
- ৪ শিশুদের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রীর পরিবার
- ৫ শিশুতোষ নাটক ‘কবি চিতাবাঘ’ দেখতে বেইলি রোডে প্রধানমন্ত্রী