সীসাযুক্ত রং উৎপাদন নিষিদ্ধের দাবি
সকল প্রকার রং উৎপাদনে সীসার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানিয়েছেন এনভায়ারনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো)। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও র্যালিতে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সাল থেকে বাংলাদেশ পেইন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন রংয়ে সীসার ব্যবহার বন্ধে একাত্মতা প্রকাশ করে। সম্প্রতি কিছু বড় ও মাঝারি রং কোম্পানি সীসামুক্ত রং বাজারজাত করা শুরু করেছে। রংয়ে ব্যবহৃত সীসার ক্ষতিকর প্রভাবের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে এসডো বিভিন্ন ধরনের তথ্য শিক্ষা ও যোগাযোগ উপকরণ তৈরি ও বিতরণ করছে।
এসডোর পলিসি এডভোকেসির ফলে শিগগিরই বিএসটিআই বাংলাদেশে আমদানি ও বিক্রিত রংয়ে সর্বোচ্চ গ্রহণযোগ্য ৫০ পিপিএম নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান বক্তরা।
এ সময় এসডোর সেক্রেটারী জেনারেল শাহরিয়া হোসেন রংয়ে সীসার ব্যাপক ব্যবহারে উদ্বেগ প্রকাশ করে এসডোর উদ্যেগকে স্বাগত জানান। পাশাপাশি একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।
র্যালিটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে শিশু একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এ সময় সীসাযুক্ত রং সম্পর্কিত জনসচেতনতামূলক বিভিন্ন তথ্য সংবলিত লিফলেট, পোস্টার বিতরণ করেন তারা। বিশ্বব্যাপী রংয়ে সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ` উদযাপন উপলক্ষে আয়োজিত এ মানববন্ধন ও র্যালি পরিচালনা করেন এসডোর সেক্রেটারী জেনারেল শাহরিয়া হোসেন।
এএস/আরএস/এমজেড
সর্বশেষ - জাতীয়
- ১ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
- ২ গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে ৬ জন আটক, পুলিশ বলছে ভিক্ষুক
- ৩ হাজারীবাগে বাসায় ঝুলছিল বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীর মরদেহ
- ৪ যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত
- ৫ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী