ব্লগার অভিজিতের বইয়ের প্রকাশকসহ তিনজনের ওপর হামলা
ফাইল ছবি
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশনা সংস্থা ‘শুদ্ধস্বর’র স্বত্ত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তেজগাঁও জোনের ডিসি বিপ্লব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুর সোয়া ৩টায় রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। আহত অপর দুইজন হলেন, তারেক রহিম ও প্রদীপ কুমার।
জেইউ/এএইচ/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪