ক্রাইম সিন সংগ্রহে ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই
রাজধানীর লালমাটিয়ার সি ব্লকে শুদ্ধস্বরের কার্যালয়ে দুর্বৃত্তের হামলায় প্রকাশকসহ তিনজন আহত হওয়ার পর ক্রাইম সিন সংগ্রহ করতে ঘটনাস্থল পরিদর্শনে গেছে সিআইডি ও পিবিআই।
শনিবার সন্ধ্যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিদর্শক মুস্তাফিজুর ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টেগেশনের (পিবিআই) পরিদর্শক মুশফিকুর রহমানসহ মোট জন ১২ জন ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে সেখান থেকে একটি তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়। এছাড়া খুনের আলামত, হাতের ছাপও সংগ্রহ করে তারা।
মুস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আলামত সংগ্রহ করতে এসেছি। আলামত সংগ্রহ শেষ হলেই চলে যাবো।
একে
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪