করোনায় ঢামেকের নার্সিং সুপারভাইজার শাহিদার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারভাইজার শাহিদা আক্তার (৫৬) এর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-২ এর নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এ চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৪ আগস্ট) দুপুরে তিনি মারা যান।
স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) মহাসচিব ইকবাল হোসেন সবুজ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তিনি (শাহিদা) ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে নার্সিং সুপারভাইজারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হন।
মরহুম শাহিদা আক্তার ১৯৮৩ সালের ব্যাচ এবং ১৯৮৪ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি দুই মেয়ে এক ছেলের জননী।
এমইউ/এসএইচএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ পাল্টে গেল সড়কের নাম, ‘নানক চত্বর’ থেকে হলো ‘শহীদ ফারহান ফাইয়াজ সরণি’
- ২ জ্বালানি উপদেষ্টার সরিয়ে দেওয়া পিএস এখন স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস
- ৩ দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ
- ৪ শহীদ মিনার ঘিরে ১৫ হাজার পুলিশ, থাকছে বোম্ব ডিসপোজাল ইউনিটও
- ৫ বছর বছর হয় দোয়া মাহফিল, ৭১ মৃত্যুর বিচার মেলেনি ৭ বছরেও