ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

পাল্টে গেল সড়কের নাম, ‘নানক চত্বর’ থেকে হলো ‘শহীদ ফারহান ফাইয়াজ সরণি’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের আওরঙ্গজেব রোড এলাকায় অবস্থিত ফুটপাথ এর নামফলক ‘নানক চত্বর’ থেকে পরিবর্তন করে গণঅভ্যুত্থানে শহীদ ‘শহীদ ফারহান ফাইয়াজ সরণি’ নামকরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মোহাম্মদপুর রেসিডেনসিয়াল মডেল কলেজ সংলগ্ন আওরঙ্গজেব রোডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এই নামফলক পরিবর্তন করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর রেসিডেনসিয়াল মডেল কলেজ সংলগ্ন আওরঙ্গজেব রোড এ অবস্থিত ফুটপাথ এর নামফলকে ‘নানক চত্বর’ নাম ছিল। বর্তমানে এই সড়কটির নামফলক পরিবর্তন করে গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফারহান ফাইয়াজ এর নামে নামকরণ করে ফলকটি পরিবর্তন করা হয়।

কেআর/এএমএ