সময় প্রকাশনের প্রকাশককে হত্যার হুমকি
সময় প্রকাশনের প্রকাশক ফরিদ আহমেদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার মোবাইলে এক ক্ষুদে বার্তার মাধ্যমে এ হত্যার হুমকি দেয়া হয়।
প্রকাশক ফরিদ আহমেদ জানান, রোববার সকালে ১০ টা ২৭ মিনিটে ০১৭১২৪২৫০০৮ নম্বর থেকে একটি ক্ষুদে বার্তা আসে। যেখানে লেখা আছে ‘নাস্তিকদের অনেক বই ছেপেছ তুমি। তোমার অনেক পাপ। মৃত্যুর জন্য প্রস্তুত হও!’ ক্ষুদে বার্তা শেষে লেখা আছে- ‘আল-আহরার, ইউকে’।
প্রকাশক ফরিদ আহমেদ জাগো নিউজকে জানান, হত্যার হুমকি পাওয়ার পর জীবন নিয়ে শঙ্কায় রয়েছি। এ বিষয়ে থানা একটি সাধারণ ডায়েরি করবো।
উল্লেখ্য, গতকাল শনিবার রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের জাগৃতি প্রকাশনার স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে মার্কেটের তৃতীয় তলার ১৩২ নম্বর দোকান থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এআর/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট সম্পর্কে জানতে আগ্রহী ৪ দেশ
- ২ শেষ সময়ে আমলাদের বিরুদ্ধে উপদেষ্টারা সরব কেন?
- ৩ ভোটে বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক ৫ শতাধিক, দেশীয় সাংবাদিক ৫০ হাজার
- ৪ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ৫ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ