অর্ধকোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ৬
ফাইল ছবি
দুর্গাপূজাকে সামনে রেখে সক্রিয় জাল টাকার কারবারে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি’র তেজগাঁও গোয়েন্দা বিভাগের একটি দল শুক্রবার (২৩ অক্টোবর) তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৮ লাখ ৫৭ হাজার মূল্যমানের জাল নোট এবং ১১৩টি জাল ১০০ ডলারের নোট জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় ডিএমপি মিডিয়া বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
জেইউ/এফআর/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ রাশিয়া থেকে ৬ লাখ টন তেল কিনতে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের চিঠি
- ২ আগের সরকারের ১৩০০ প্রকল্প পর্যালোচনা হচ্ছে: অর্থমন্ত্রী
- ৩ সাড়ে ৩ লাখ ব্যক্তির তথ্য যাচাই শেষ, প্রত্যাবাসনে বাধা মিয়ানমারের সংঘাত
- ৪ সংসদে পানির সমস্যা, আমারও পেট খারাপ হয়েছে: চিফ হুইপ
- ৫ জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে ফুয়েল পাস চালুর চিন্তা সরকারের