ডিএমপি কমিশনারের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
বুধবার বেলা ১১ টা ১৫ মিনিটে ডিএমপি কমিশনারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাতকালে তারা আইনশৃঙ্খলা, প্রশিক্ষণ ও সন্ত্রাসবাদসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় তুরস্কের রাষ্ট্রদূত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ব্যবহারের উদ্দেশ্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ডিএমপি কমিশনারের কাছে হস্তান্তর করেন।
সৌজন্য সাক্ষাতের সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনাররা ও তুরস্ক দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআর/জেএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ চিকিৎসকের সঙ্গে ‘হাতাহাতি’, পুলিশে দেওয়া হলো রোগীর স্বজনকে
- ২ ‘ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল তরুণ প্রজন্মকে হুমকিতে ফেলবে’
- ৩ দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: ফখরুদ্দিন মানিক
- ৪ লালবাগে ভবন থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
- ৫ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করতে চায় ডিএনসিসি