প্রধানমন্ত্রী ১৬ নভেম্বর প্যারিস যাচ্ছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ নভেম্বর ইউনেস্কো লিডার্স ফোরামে অংশ নিতে প্যারিসের উদ্দেশে রওনা দিবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্যারিসে ইউনেস্কো লিডার্স ফোরামে অংশগ্রহণ শেষে ১৮ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ফ্রান্স থেকে ফেরার এক সপ্তাহ পর ২৭ নভেম্বর মাল্টায় কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে অংশ নেবেন।
এ ছাড়া ৩০ নভেম্বর বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিতে তিনি আবারো প্যারিস সফর করবেন।
জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ প্রকাশ্যে আসছে নিষিদ্ধ ছাত্রলীগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ইমাম-মুয়াজ্জিনদের মাসিক সম্মানি নির্ধারণ করেছে সরকার
- ৩ ধানমন্ডিতে মিছিলের চেষ্টা, আওয়ামী লীগের দুইকর্মী আটক
- ৪ বেসরকারি ক্লিনিকের নাম পেয়েছি যাদের মাধ্যমে দালাল চক্র পরিচালিত হয়
- ৫ ফুটপাত দখলমুক্ত করার অভিযানে পুলিশকে হুমকি, ২ জনের কারাদণ্ড