করোনায় সুস্থতার হার ৮১.৮৯ শতাংশ
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২ হাজার ৫৩৯ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে সুস্থ হয়ে ওঠা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮০ হাজার ৭১১ জনে। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জন। আক্রান্ত বিবেচনায় রোগীর সুস্থতার হার ৮১ দশমিক ৮৯ শতাংশ।
এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫৬৫টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ৭২ হাজার ৭০১টি।
এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫২৫ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬৪ হাজার ৯৩২ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর মধ্যে ঢাকা বিভাগে- এক হাজার ৯৪৪ জন, চট্টগ্রামে ৩৬৪, রংপুরে ৪৯, খুলনায় ৩৯, বরিশালে ৩২, রাজশাহীতে ৭২, সিলেটে ৩১ ও ময়মনসিংহ বিভাগের ৮ জন রয়েছেন।
সোমবার (৩০ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এমইউ/এফআর/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন