প্রধানমন্ত্রীকে মোদির ধন্যবাদ
ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা) এর নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় বুধবার শেখ হাসিনাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার বার্তায় ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর এ তথ্য নিশ্চিত করেছে। খবর পিটিআই`র।
পিটিআইর এক প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদি। এ সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে সহযোগিতা করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দীপাবলি উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানান মোদি।
এদিকে, অনুপ চেটিয়াকে ফেরত দেয়ায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।
উলফার প্রতিষ্ঠাতা সদস্য ও জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়ার বিরুদ্ধে ভারতে খুন, অপহরণ, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশের দায়ে ১৮ বছর ধরে বাংলাদেশের বিভিন্ন কারাগারে আটক ছিলেন অনুপ চেটিয়া। ১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনটি মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন বাংলাদেশের আদালত।
বুধবার সকালে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এসআইএস/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ আন্দরকিল্লা শাহী মসজিদ: যেখানে ইফতারে মুছে যায় সামাজিক ভেদাভেদ
- ২ রাউজানে মুজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
- ৩ ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪ ধানমন্ডিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮
- ৫ জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়