বাংলাদেশে আসছেন ডাচ রাণী
তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন ডাচ রাণী ম্যাক্সিমা। সোমবার থেকে বুধবার পর্যন্ত তিনি বাংলাদেশে অবস্থান করবেন। এ সময় কয়েকটি বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। নেদারল্যাণ্ডের রয়্যাল হাউজের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।
কিডনি সমস্যায় ভুগছিলেন এই ডাচ রাণী। দীর্ঘদিনের চিকিৎসা শেষে সম্প্রতি সুস্থ হয়ে ওঠেছেন তিনি। আগামী সপ্তাহে আমস্টারডামে একটি সম্মেলনে যোগ দেবেন। এরপর সেখান থেকেই সোমবার বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
বুধবার পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে টেকসই উন্নয়নের বিষয়ে আলোচনায় অংশ নেবেন। এছাড়া দারিদ্র দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন ও নারীদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন বিষয়েও আলোচনা করবেন তিনি।
এসআইএস/এআরএস
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা