এ রায় ৪০ বছরের আকাঙ্ক্ষার প্রতিফলন
জামায়াত নেতা আলী অাহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ জনতা।
বুধবার রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ট্রাইব্যুনালের সামনে অবস্থানকারী জনতা এ সন্তোষ প্রকাশ করেন। এসময় মিষ্টিমুখ করে তাদেরকে আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।
মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন জাগো নিউজকে বলেন, অপরাধ করে কেউ কখনো পার পাবে না। এই কুখ্যাত রাজাকাররা যেভাবে সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছিল। আজ তাদের বিচার হওয়ায় নির্যাতিতদের আত্মা শান্তি পাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপের কারণে কুখ্যাত রাজাকারদের বিচার হচ্ছে। তিনি এ ধারা অব্যহত রাখার জন্য সরকারকে অনুরোধ জানান।
উল্লাস প্রকাশ করে এই মুক্তিযুদ্ধা বলেন, এ রায়ে তারা অনের খুশি। রায়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তির জয় হয়েছে।
এ রায়ে আবারো প্রমানিত হয়েছে বাংলাদেশে রাজাকারদের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেন তিনি।
এএম/এমএম/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ভোটে বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিক ৫ শতাধিক, দেশীয় সাংবাদিক ৫০ হাজার
- ২ চট্টগ্রামের ভূপ্রকৃতি অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য সম্ভাবনাময়
- ৩ এনজিও ‘পাশা’র ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের আশা ভঙ্গ
- ৪ নির্বাচন সংক্রান্ত অভিযোগ, সতর্কতা জানাতে হটলাইন ৩৩৩ উদ্বোধন
- ৫ পোস্টাল ব্যালটে প্রবাসী ভোটারের ৯৪ শতাংশই পুরুষ