পদ্মায় বাসডুবি
বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস উদ্ধারে জোরালো অভিযান শুরু হয়েছে। বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দলের পাশাপাশি একাধিক সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।
বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধারে বিআইডব্লিউটিএ উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ মোতায়েন করেছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সহযোগিতায় এরই মধ্যে উদ্ধারকাজ শুরু হয়েছে।
এছাড়া ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। স্থানীয় ডুবুরি দলও এ কাজে অংশ নিয়েছে।
এমডিএএ/বিএ
টাইমলাইন
- ০৯:৪৩ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়া ফেরিঘাটে স্বজনদের অপেক্ষা-আহাজারি
- ০৯:২৪ পিএম, ২৫ মার্চ ২০২৬ পানির ৯০ ফুট গভীরে রয়েছে বাসটি, উদ্ধারকাজে বৃষ্টির বাগড়া
- ০৮:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ সিটের বাসটিতে যাত্রী ছিলেন ৫০ জন: কুমারখালী কাউন্টার মাস্টার
- ০৮:৩৬ পিএম, ২৫ মার্চ ২০২৬ বাস উদ্ধারে ‘হামজা’ ও ডুবুরি দলের অভিযান শুরু
- ০৮:২২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দুই মরদেহ ও জীবিত একজনকে উদ্ধার, তিনজনই নারী
- ০৮:১৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ নদীর ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে বাসটি
- ০৭:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৬ ৪০ জনের মতো মরদেহ পানির নিচে রয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের
- ০৭:৪৯ পিএম, ২৫ মার্চ ২০২৬ পদ্মায় বাসডুবির ঘটনায় নারীর মরদেহ উদ্ধার
- ০৭:১৫ পিএম, ২৫ মার্চ ২০২৬ ডুবে যাওয়া বাস থেকে বের হতে পারেননি বেশিরভাগ যাত্রী
- ০৭:০০ পিএম, ২৫ মার্চ ২০২৬ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারায় বাসটি, যাত্রী ছিলেন ৪০-৫০ জন
- ০৬:৩২ পিএম, ২৫ মার্চ ২০২৬ দৌলতদিয়ায় নদীতে পড়ে গেছে যাত্রীবাহী বাস, বহু হতাহতের শঙ্কা