বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হর্ষ বর্ধন সিংলা
বাংলাদেশে ভারতের বিদায়ী হাইকমিশনার পংকজ শরণের স্থলাভিষিক্ত হলেন হর্ষ বর্ধন সিংলা। বুধবার ভারত সরকার আনুষ্ঠানিকভাবে হর্ষ বর্ধন সিংলাকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ ঘোষণা করেছেন।
হর্ষ বর্ধন সিংলা বর্তমানে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত রয়েছেন। ডিসেম্বরে পংকজ শরণ ঢাকা ছেড়ে যাবেন, তারপরই নতুন হাইকমিশনার হিসেবে যোগ দেবেন হর্ষ।
ভারতের ফরেন সার্ভিসের একজন মেধাবী কর্মকর্তা তিনি। দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে হর্ষ বর্ধন সিংলার খুব ভালো অভিজ্ঞতা রয়েছে। ইতিপূর্বে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক অনুবিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এদিকে, পংকজ শরণ মস্কোতে ভারতের নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন বলে জানা গেছে।
আরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের