ঢাকা কেন্দ্রীয় কারাগারের তিন দিকের রাস্তা বন্ধ
ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশের তিন দিকের রাস্তা বন্ধ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বন্ধ রাস্তা তিনটি হচ্ছে চানখারপুলমুখী রাস্তা, চকবাজারমুখী রাস্তা ও বংশালমুখী রাস্তা। এসব সড়কে বাড়ানো হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের তল্লাশির পর পথচারীদেরকে যাতায়াত করতে হচ্ছে।
উল্লেখ্য, বুধবার মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তাদের মৃত্যুদণ্ড বহাল রয়েছে এবং রায় কার্যকরে আর কোনো আইনি বাধা নেই। তারা দু’জনই বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন।
এআর/এআরএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত, আরও বাড়ানোর চেষ্টা হচ্ছে
- ২ ‘জুলাই সুরক্ষা’ সংক্রান্ত ৪ অধ্যাদেশ হুবহু সংসদে উপস্থাপন করা হবে
- ৩ গণভোট অধ্যাদেশ বাতিলের প্রস্তাব করেছে সরকারি দল, দাবি জামায়াতের
- ৪ রাষ্ট্রপতিকে জাতীয় দিবসের শুভেচ্ছা জানালেন ভারতের রাষ্ট্রপতি
- ৫ পাচার অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী