শ্যামপুরে বাসার ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
রাজধানীর শ্যামপুর এলাকার একটি বাসার ছাদের পানির ট্যাঙ্ক থেকে সাড়ে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) শ্যামপুরের করিমউল্লাহবাগ এলাকার একটি তিনতলার বাড়ির ছাদ মরদেহটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে শ্যামপুর থানার এসআই মাহবুবুর রহমান জানান, শিশুটির নাম-পরিচয় এখনও জানা যায়নি। বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে।
এদিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ১০ টাকা নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেলো চাচির
- ২ কারা হেফাজতে নিহত বিএনপি নেতার অসুস্থ স্ত্রীর পাশে প্রধানমন্ত্রী
- ৩ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ৪ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৫ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র