কারা এলাকার নিরাপত্তা জোরদার
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দণ্ড কার্যকরের বিষয়কে কেন্দ্র করে কারাগার এলাকার নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক জোরদার করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর পুলিশ সদর দফতরের এক আদেশে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন নাজিমুদ্দিন রোডের অধিকাংশ দোকানপাট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানা গেছে।
কারা ফটক থেকে শুরু করে পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নাজিমুদ্দিন রোডসহ এর আশেপাশের এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে। কারাফটকে নিয়ে আসা হয়েছে এপিসি গাড়ি।
জেইউ/এআর/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ২ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৩ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন
- ৪ দুদকের মামলা ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক, দাবি সাবেক হুইপ সামশুলের
- ৫ পাকিস্তানি ব্র্যান্ডের পোশাককে বাংলাদেশি দাবি, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা