খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে ফখরুলের শোক
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘খোন্দকার ইব্রাহিম খালেদ ছিলেন একজন দক্ষ, সৎ ও সজ্জন ব্যাংকার। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করে উক্ত প্রতিষ্ঠানের গুণগত পরিবর্তন সাধন করেছিলেন। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সর্বমহলে সুনাম অর্জন করেছেন।’
ফখরুল বলেন, ২০১০ সালে শেয়ার বাজারের পতনের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি প্রধানের দায়িত্ব পালনকালে কোনো চাপের মুখেও কর্তব্য থেকে বিচ্যুত হননি। কর্মনিষ্ঠ এই মানুষটি নিজ নীতি ও আদর্শে সর্বদাই অটল ছিলেন। তার মৃত্যুতে সৃষ্ট গভীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
‘তার মৃত্যুতে আমি তার পরিবারবর্গের ন্যায় গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন মরহুম খোন্দকার ইব্রাহিম খালেদকে জান্নাত নসীব করেন এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্যধারণের ক্ষমতা দান করেন।’
বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
কেএইচ/এআরএ
সর্বশেষ - জাতীয়
- ১ ভাতা ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন করছেন নির্বাচনি পর্যবেক্ষকরা
- ২ ঢাকা দক্ষিণ সিটি এলাকায় গ্যাসের স্বল্পচাপ
- ৩ নারীবিদ্বেষী মন্তব্য সমাজকে মধ্যযুগীয় অন্ধকারে ঠেলে দেওয়ার অপচেষ্টা
- ৪ টাকা নিয়ে ট্রেন ভ্রমণের সুযোগ করে দেওয়ায় ৩ রেলকর্মী বরখাস্ত
- ৫ পড়াশোনা না করায় বকাঝকা, বাবার ওপর অভিমানে ছেলের আত্মহত্যা