সিএস করিমের মৃত্যুতে স্পিকারের শোক
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট পরমানু বিজ্ঞানী সিএস করিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী । এছাড়াও সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ আ.স.ম ফিরোজ শোক প্রকাশ করেন।
এক শোক বাণীতে স্পিকার বলেন, সিএস করিম ছিলেন মহৎ হৃদয়ের অধিকারী একজন প্রতিভাবান ব্যক্তিত্ব । তার মৃত্যুতে বাংলাদেশ একজন গুণী বাক্তিকে হারালো।
স্পিকার মরহুমের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এইচএস/এসকেডি/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ২ আবাসিক নন-মিটার গ্রাহকদের গ্যাস ব্যবহার নির্ধারণে বাখরাবাদের জরিপ শুরু
- ৩ ই-সিগারেট ও নিকোটিন পাউচ শিশুদের প্রাণঘাতী হুমকির দিকে ঠেলে দিচ্ছে
- ৪ বায়ু-শব্দ দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী
- ৫ বনানীতে ১১ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট