১৫৪ সহকারী অধ্যাপককে সিলেকশন গ্রেড প্রদান
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৫৪ সহকারী অধ্যাপককে সিলেকশন গ্রেড প্রদানের জন্য খসড়া তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার এ তালিকা প্রকাশ করা হয়েছে। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।
মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়েছে, চাকরিতে ১০ বছর পূর্তি হওয়ায় ১৫৪ জন সহকারী অধ্যাপকে ৫ম গ্রেড (২২২৫০-৩১২৫ টাকা) সিলেকশন গ্রেড প্রদানের জন্য খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তথ্যে কোনো ভুল থাকলে বা কোনো যোগ্য শিক্ষক বাদ পড়লে তাদের আগামীকাল বুধবারের মধ্যে মাউশিতে [email protected] ইমেলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।
এনএম/এসকেডি/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ বোয়িং থেকে বিমান কেনার পেছনে যে যুক্তি দেখালেন উপদেষ্টা
- ২ প্রতিটি ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি, ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা
- ৩ প্রধান উপদেষ্টা কোথায় কখন ভোট দেবেন, জানা যাবে নির্বাচনের আগের দিন
- ৪ নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির
- ৫ শিল্পাঞ্চলের ১০ ফেব্রুয়ারির ছুটি পরে সমন্বয় করা যাবে, প্রজ্ঞাপন জারি