অধ্যাপক মুনতাসীর মামুনকে হত্যার হুমকি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক মুনতাসীর মামুনকে বেশ কয়েকদিন ধরে হত্যার হুমকি দিয়ে আসছে আনসারুল্লাহ বাংলা টিমসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠন। মঙ্গলবার রাতে এ বিষয়ে নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
অধ্যাপক মুনতাসীর মামুন জাগো নিউজকে জানান, ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসারুল্লাহ বাংলা টিমসহ বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের নামে তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও তার নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
ধানমন্ডি থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন জানান, মঙ্গলবার রাতে নিরাপত্তা চেয়ে জিডি করেছেন অধ্যাপক মুনতাসীর মামুন। তার পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশি পাহারা দেয়া হবে।
এআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন