করোনায় আক্রান্ত হয়ে পরিবেশ অধিদফতরের মহাপরিচালকের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহাম্মদ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১০ এপ্রিল) ভোর সোয়া ৪টায় রাজধানীর রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বেশ কয়েকদিন ধরে রফিক আহাম্মদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ড. এ কে এম রফিক আহাম্মদ ১০ম বিসিএস ফোরামের সদস্য এবং প্রশাসন ক্যাডারের অতিরিক্ত সচিব ছিলেন।
এমইউ/এসএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সংসদ অধিবেশনের ফাঁকে শহীদ পরিবার-আহতদের সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
- ২ জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি কেন ব্যাকস্টেপে যেতে চায়, প্রশ্ন আখতারের
- ৩ কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে আহতদের সরকারের অর্থ সহায়তা
- ৪ জুলাই সনদ নিয়ে গণভোটের দাবি সংবিধানের ওপর প্রতারণা: আইনমন্ত্রী
- ৫ চার ঘণ্টা লাইনে থেকেও তেল মিললো না, মোটরসাইকেল চালকদের ক্ষোভ