করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন খাদ্যমন্ত্রী
করোনাভাইরাস (কাভিড-১৯) প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শনিবার (১০ এপ্রিল) রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যা টিবি হাসপাতালে তিনি টিকার দ্বিতীয় ডোজ নেন।
খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি একই হাসপাতালে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন খাদ্যমন্ত্রী।
সবাইকে কোভিড-১৯ টিকার কোর্স সম্পন্ন করার আহ্বান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন নিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন; সর্বোপরি জাতিকে সুস্থ রাখতে সাহায্য করুন। কোনো অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। কোভিড টিকার কোর্স সম্পন্ন করার পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে। বাইরে গেলে সবাইকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।’
আরএমএম/এমএইচআর/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ২ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
- ৩ বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম
- ৪ যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ৫ ট্রেনে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই, ‘ভুল তথ্য’ না ছড়াতে অনুরোধ রেলের