মিরপুরে ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর মিরপুরে ঝুটপট্টির আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট সোয়া ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের প্রধান কার্যালয়ের ডিউটি অফিসার শাহজাদি সুলতানা। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রসঙ্গত, শনিবার দুপুর ১২টার দিকে মিরপুর ১০ নম্বর জি-ব্লকের ঝুটপট্টি বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সর্বশেষ - জাতীয়
- ১ ৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু
- ২ ইস্টার্ন রিফাইনারি বন্ধের খবর মিডিয়ায় এলেও তেলের জাহাজের খবর আসেনি
- ৩ পহেলা বৈশাখ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে একসূত্রে আবদ্ধ করে: চসিক মেয়র
- ৪ ৫ আগস্ট থানা থেকে অস্ত্র লুট করে ৫০ হাজারে বিক্রি, ডিবির জালে ধরা যুবক
- ৫ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু