রেল সচিব সেলিম রেজা করোনা আক্রান্ত
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (২৫ এপ্রিল) জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন রেল সচিবের একান্ত সচিব মুহাম্মদ মাহবুবুল হক।
তিনি বলেন, গতকাল শনিবার (২৪ এপ্রিল) পরীক্ষা করানো হলে সচিব সেলিম রেজার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এখন তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
২০২০ সালের ৫ মে সচিব হিসেবে রেলপথ মন্ত্রণালয় যোগ দেন সেলিম রেজা। এই পদে যোগ দেয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এমএমএ/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি
- ২ স্পিকারের সহধর্মিণীর জন্য দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- ৩ ‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়াম’ খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৪ গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ আরমানের
- ৫ সংসদে ফের মাইক বিভ্রাট, অধিবেশন মুলতবি ২০ মিনিট