উত্তরায় ৪ জেএমবি সদস্য আটক
রাজধানীর উত্তরা এলাকা থেকে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)`র ৪ সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে এ অভিযান চালায় ডিবি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, বিদেশি মুদ্রা ও পাসপোর্ট জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ডিএমপি’র মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
জেইউ/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ২ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৩ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ৪ বনানীতে সিসা বারে অভিযান, বিদেশি মদসহ যুবক গ্রেফতার
- ৫ পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ চালু, নির্বাচনি প্রতিশ্রুতির নতুন অধ্যায়