জ্বালানি সচিবের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিকের (৫৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সোমবার এক বাণীতে এ শোক প্রকাশ করেন তিনি।
ভিয়েনা সফররত শিল্পমন্ত্রী শোক বাণীতে বলেন, ‘আবু বকর সিদ্দিক প্রজাতন্ত্রের একজন সৎ, দক্ষ, যোগ্য ও পেশাদার কর্মকর্তা ছিলেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে সব সময় তৎপর ছিলেন।’
শিল্পমন্ত্রী মরহুম আবু বকর সিদ্দিকের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ গ্যাস নেই, তেলের লাইনে ঘণ্টার পর ঘণ্টা, বাড়ছে লোডশেডিং
- ২ সদ্যবিদায়ী ৫ মানবাধিকার কমিশনারের খোলা চিঠি
- ৩ হজের খরচ কমিয়ে সাধারণ মানুষের নাগালে আনা সরকারের অগ্রাধিকার
- ৪ নববর্ষ ঐক্য, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত
- ৫ আগামী বছর হজযাত্রীদের বিমান ভাড়া কমবে ২০ হাজার টাকা: প্রতিমন্ত্রী