জ্বালানি সচিবের মৃত্যুতে খন্দকার মোশাররফের শোক
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
সোমবার এক শোক বার্তায় তিনি বলেন, আবু বকর সিদ্দিকের মৃত্যুতে জাতি একজন সৎ ও দক্ষ দেশপ্রেমিক সরকারি কর্মকর্তাকে হারালো।
মন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অপর এক শোক বার্তায় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তাছাড়া স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক এবং পল্লী উন্নয়ন ও সমবায় সচিব এমএ কাদের সরকারও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু বকর সিদ্দিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সাকিবকে খেলতে না দেওয়া দুর্নীতি হলে শাস্তি পেতে রাজি: আসিফ মাহমুদ
- ২ কিশোরীকে ধর্ষণ-হত্যা: দ্রুত বিচার দাবি মানুষের জন্য ফাউন্ডেশনের
- ৩ কথা-কাজে মিল রেখে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সে প্রধানমন্ত্রী
- ৪ শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে পৌনে ৪ কোটি টাকার বিদেশি মুদ্রা জব্দ
- ৫ জানুয়ারিতে দেশে ৩৫টি ধর্ষণের ঘটনা ঘটেছে: আসক