কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতার মৃত্যুতে এলজিআরডি মন্ত্রীর শোক
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের সংগঠক সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলজিআরডি ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার এক শোকবাণীতে তিনি বলেন, সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে জাতি একজন নিবেদিত প্রাণ রাজনীতিক ও দক্ষ সংগঠককে হারালো। গণতন্ত্র পুনরুদ্ধারে মরহুমের অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
এদিকে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
একে/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: ঘটনাস্থলে ছিলেন না দুই গেইটম্যানের কেউই
- ২ ২৫ মার্চ: বিদেশি সংবাদমাধ্যমের দৃষ্টিতে ‘নরকের দরজা উন্মোচন’
- ৩ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ সভা
- ৪ চট্টগ্রামে তেলের সংকট নেই, তবুও পাম্পে দীর্ঘ লাইন
- ৫ স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর