ক্রীড়া সচিবের বাবার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার মন্ত্রীর শোকবার্তাটি গণমাধ্যমে পাঠান তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ।
তথ্যমন্ত্রী শোকবার্তায় বলেন, ‘মানবদরদী চিকিৎসক হিসেবে ডা. কাজী বেলায়েত হোসেনের মৃত্যুতে আমি মর্মাহত। তার সুযোগ্য সন্তানগণ দেশসেবায় আত্মনিয়োগ করেছে, এটি তার আত্মাকে শান্তি দেবে।’
বার্তায় হাসানুল হক ইনু ডা. কাজী বেলায়েত হোসেনের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে বুধবার রাতে বার্ধক্যজনিত কারণে কাজী আখতার উদ্দিন আহমেদের বাবা ডা. কাজী বেলায়েত হোসেন মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। স্ত্রী, ছয় পুত্র ও তিন কন্যাসহ তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পটুয়াখালীর বাউফলে নিজ আবাসস্থলে তার দাফন সম্পন্ন হবে।
এআর/এসএইচএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ২ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৩ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৪ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪
- ৫ জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের