বিশিষ্ট ব্যাংকার শাহ আব্দুল হান্নান আর নেই
বাংলাদেশ সরকারের সাবেক সচিব, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান মারা গেছেন।
বুধবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শাহ আবদুল হান্নানের ভাই শাহ আবদুল হালিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৮ মে থেকে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
শাহ আব্দুল হান্নান রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি লেখক, কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব ছিলেন। তিনি দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।
ইএআর/এমআরআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলেন ফরাসি প্রতিনিধিরা
- ২ জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি কী হবে, আলোচনার জন্য সংসদে মুলতবি প্রস্তাব
- ৩ ২০ বছর আগে মারা গেছেন এমন ব্যক্তির বিরুদ্ধেও মামলা হয়েছিল: আইনমন্ত্রী
- ৪ ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি
- ৫ বঙ্গোপসাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে জীবিত ফেরালো নৌবাহিনী