কাকরাইলে বহুতল ভবনের বিউটি পার্লারে আগুন
ফাইল ছবি
রাজধানীর কাকরাইলে রূপায়ন করিম টাওয়ারের দোতলায় একটি বিউটি পার্লারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৫ জুন) দুপুর ২টা ৫৫ মিনিটে বহুতল ভবনটির দোতলায় আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি বলেন, কাকরাইলের রূপায়ন করিম টাওয়ারের দোতলায় আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বেলা ৩টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।
টিটি/এআরএ/এমকেএইচ
সর্বশেষ - জাতীয়
- ১ তারেক রহমানকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভিনন্দন, সম্পর্ক জোরদারের আশা
- ২ সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নিচ্ছে, চাঁদা আকারে দেখার সুযোগ নেই
- ৩ ৫ টাকার পেঁয়াজুতে জহিরুলের টিকে থাকার গল্প
- ৪ বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি
- ৫ শ্রমজীবী মানুষের পাশে থাকার অঙ্গীকার প্রতিমন্ত্রী ইশরাকের