শাহজাহানপুরে সাড়ে ২৮ হাজার ইয়াবাসহ আটক ১
ফাইল ছবি
রাজধানীর শাহজাহানপুরে ২৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ শাহজালাল (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাত পৌনে ১২টা থেকে আজ (শনিবার) সকাল ৭টা পর্যন্ত শান্তিবাগে অভিযান চালিয়ে ২৮ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেইউ/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ বাংলাদেশ পুলিশকে আধুনিকায়নে ইইউর সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ইন্দোনেশিয়ার সঙ্গে ভিসা সহজীকরণ ও সরাসরি ফ্লাইট চালু নিয়ে আলোচনা
- ৩ পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন আইজিপি
- ৪ নেপালের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত
- ৫ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ