পা পিছলে ছাদ থেকে পড়ে প্রাণ গেল তরুণীর
চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় তিন তলার ছাদ থেকে পা পিছলে পড়ে বৃষ্টি (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। কাপড় শুকাতে তিনি ওই ছাদে গিয়েছিলেন বলে জানা গেছে।
বুধবার (২৩ জুন) সকাল ৯টার দিকে থানার ১ নম্বর পানির কল তালতলা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণী ওই এলাকার বাসিন্দা মো. তৌহিদের মেয়ে।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে ছাদ থেকে পড়ে আহত হওয়া এক তরুণীকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
মিজানুর রহমান/এসএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ২ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
- ৩ বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম
- ৪ যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
- ৫ ট্রেনে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই, ‘ভুল তথ্য’ না ছড়াতে অনুরোধ রেলের