চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩০০
ফাইল ছবি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৮১ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও ৩০০ জনের। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৭০ জনে।
রোববার (২৭ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩৬০ জনের নমুনা পরীক্ষা করে ৩০০ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২০৪ জন এবং উপজেলার ৯৬ জন।
জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১০৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ৬৬ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ল্যাবে ৬৬ জন ও শেভরণ হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে আটজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১৩ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২৮ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে চট্টগ্রামের একজনের শরীরে করোনা শনাক্ত হয়।
মিজানুর রহমান/এআরএ
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী